দুই পক্ষের খাতা
লেনদেন লেজার
প্রতিটি কানেকশনের সাথে আলাদা হিসাব। কত পাবেন, কত দেবেন, এক নজরে। নিশ্চিত হওয়া লেনদেন কেউ একা বদলাতে পারে না, পরিবর্তনের জন্য দুজনের সম্মতি লাগে।
ব্যবসায়ীদের জন্য যাচাই করা হিসাবের খাতা
বিক্রেতা যা লেখেন, ক্রেতা অনুমোদন দিলে তবেই তা নিশ্চিত হয়। দামে বা পরিশোধে অমিল থাকলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে, মাস শেষে আর খাতা মেলানোর তর্ক থাকে না। সাথে আছে নিজের আয়-খরচ লেখার ব্যক্তিগত ক্যাশবুক।
Samsung A55, ২ পিস
৳70,000
Samsung A55, ২ পিস
৳68,000
আপনার খাতায় ৭০ হাজার, ক্রেতার খাতায় ৬৮ হাজার। কে ঠিক, প্রমাণ নেই।
১৫-২০ জনের কাছে মাল দিলে কার কাছে কত পাওনা, মনে রাখা কঠিন।
টাকা দেওয়া-নেওয়ার পর রসিদ নেই, পরে তা নিয়ে ভুল বোঝাবুঝি।
নাম, ইউজারনেম আর মোবাইল নম্বর দিয়ে এক মিনিটে। প্রোফাইল ছবি ও ব্যবসার নাম যোগ করুন।
ক্রেতা, বিক্রেতা বা সাপ্লায়ারকে ইউজারনেম দিয়ে খুঁজে অনুরোধ পাঠান। তিনি গ্রহণ করলেই সংযোগ।
কী বিক্রি করলেন, দাম কত, কত পেলেন। সাথে সাথে অপর পক্ষের কাছে নোটিফিকেশন যায়।
তিনি মিলিয়ে অনুমোদন দেন, অথবা নিজের হিসাব প্রস্তাব করেন। দুজন একমত হলেই হিসাব লক।
দুই পক্ষের খাতা
প্রতিটি কানেকশনের সাথে আলাদা হিসাব। কত পাবেন, কত দেবেন, এক নজরে। নিশ্চিত হওয়া লেনদেন কেউ একা বদলাতে পারে না, পরিবর্তনের জন্য দুজনের সম্মতি লাগে।
শুধু আপনার
দোকান ভাড়া, বেতন, বাজার, যাতায়াত। ক্যাটাগরি বেছে এক ট্যাপে খরচ লিখুন। মাস শেষে কোন খাতে কত গেল, চার্টে দেখুন। লেজারে নিশ্চিত হওয়া টাকাও নিজে থেকে এখানে যোগ হয়।
দুই পক্ষের দাবি পাশাপাশি দেখায়, কত টাকার পার্থক্য সেটিও।
ছবি, কভার, ব্যবসার নাম সহ প্রোফাইল। শুধু নিবন্ধিত ব্যবসায়ীরাই খোঁজে আসে।
কেউ লেনদেন লিখলে, অনুমোদন দিলে বা ভিন্ন হিসাব দাবি করলে সাথে সাথে জানবেন।
নিশ্চিত লেনদেনের রসিদ, দুই পক্ষের নাম ও অনুমোদনের সময় সহ।
কে কখন কী লিখেছেন, কী বদলাতে চেয়েছেন, সব রেকর্ড থাকে।
ক্যাশ, বিকাশ, নগদ, ব্যাংক আলাদা ব্যালেন্সে রাখুন।
ক্যাটাগরি চার্ট, মাসভিত্তিক আয়-খরচ, CSV এক্সপোর্ট।
ব্রাউজার থেকেই হোম স্ক্রিনে যোগ করে অ্যাপের মতো ব্যবহার করুন।
ফ্রিতে শুরু করুন। ব্যবসা বাড়লে আপগ্রেড করুন বিকাশ বা নগদে।
ফ্রি
শুরু করার জন্য যথেষ্ট — ছোট ব্যবসা ও ব্যক্তিগত হিসাব।
৳199 প্রতি মাস
নিয়মিত ব্যবসায়ীদের জন্য — কোনো সীমা নেই।
৳1,990 প্রতি বছর
পুরো বছরের জন্য এক পেমেন্ট — ২ মাস ফ্রি।
লেনদেনটি "অনুমোদনের অপেক্ষায়" থাকবে এবং কোনো হিসাবে যোগ হবে না। অপর পক্ষ অনুমোদন দিলে, অথবা তাঁর সংশোধনী প্রস্তাব আপনি মেনে নিলে, তবেই হিসাব নিশ্চিত হয়।
যায়, তবে একা নয়। যেকোনো পক্ষ পরিবর্তনের অনুরোধ পাঠাতে পারেন, অপর পক্ষ রাজি হলে তবেই বদলায়। প্রতিটি পরিবর্তন হিস্টোরিতে থেকে যায়।
না। ব্যক্তিগত ক্যাশবুক শুধু আপনি দেখেন। কানেকশনরা শুধু আপনার সাথে তাঁদের লেনদেনগুলো দেখতে পান।
শুধু নিবন্ধিত ব্যবহারকারীরাই খোঁজে আসেন। তাঁকে এই পেজের লিংক পাঠিয়ে অ্যাকাউন্ট খুলতে বলুন, তারপর ইউজারনেম দিয়ে কানেক্ট করুন।
অ্যাপের "প্যাকেজ" পেজ থেকে প্যাকেজ বেছে বিকাশ, নগদ বা রকেটে Send Money করুন এবং Transaction ID জমা দিন। যাচাই হলেই প্যাকেজ চালু হবে।
না। সব হিসাব থেকে যায়। মেয়াদ শেষ হলে ফ্রি প্যাকেজের সীমায় চলবে, রিনিউ করলেই আবার সব সুবিধা।
আজই ফ্রি অ্যাকাউন্ট খুলে প্রথম ক্রেতা বা বিক্রেতাকে কানেক্ট করুন।
ফ্রি অ্যাকাউন্ট খুলুন